শিরোনাম :
বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩ জন গ্রেফতার হাউজবোডের লোকজনের হামলায় মালবাহী নৌকায় যুবক নিহত, আটক ৯ সাবেক পরিকল্পণামন্ত্রীর একান্ত সচিব আবুল হাসনাত কারাগারে দোয়ারাবাজারে যৌতুকের দাবিতে নির্যাতন : স্বামী কারাগারে থাকলেও নিরাপত্তাহীনতায় স্ত্রী ও সন্তান পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জন গ্রেফতার  মসিকের নতুন বাজারে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান : ২ প্রতিষ্ঠানকে জরিমানা  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা গোমস্তাপুরে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদক সংক্রান্ত সালিশে রণক্ষেত্র : বল্লমের আঘাতে যুবক নিহত, আহত ১০
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

হাউজবোডের লোকজনের হামলায় মালবাহী নৌকায় যুবক নিহত, আটক ৯

Reporter Name
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে নাউটিলাস কেটিভি নামে হাউজবোডের লোকজনের হামলায় মালবাহী নৌকার আমান উল্লাহ আমিন (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ৯ জুন বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাথারী এলাকায় রক্তি নদীতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর পূর্বে ভোর রাত ২-৩ উপজেলা বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাথারী এলাকায় হাউজবোডে মালামাল পরিবহনকারী নৌকা রাখা নিয়ে হামলার ঘটনা ঘটে।

নিহত আমান উল্লাহ আমিন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।

নিহতের পিতার অভিযোগে জানা গেছে, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাথারী এলাকায় হাউজবোডে মালামাল পরিবহনকারী নৌকা রাখা নিয়ে হাউজ বোর্ডের ১০-১৫ জন লোক নৌকায় হামলা চালায়। এবং নৌকার মালিক কামাল মিয়াকে হাউজবোডের লোকজন ধরে ফেলে। তারপর সবাই নৌকা থেকে রক্তি নদীতে লাফিয়ে পরে সাতরে তীরে উঠে। এরপর স্থানীয় এলাকাবাসী এসে আটক কামাল মিয়াকে ছাড়িয়ে নেয়। পরে তিনি সহ সবাই খোঁজা খোঁজি করেও আমিন মিয়াকে আর খোঁজ পাওয়া যায়নি। এরপর থেকে হাউজবোড মালিকসহ তাদের লোকজন নানান ভাবে হুমকি দিয়ে আসছে নৌকার মালিক কামাল মিয়াকে।

পরে কামাল মিয়া তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পাল্টা লিখত অভিযোগ দায়ের করে হাউজবোডের পক্ষ থেকে। এর মধ্যে আপোষ মীমাংসা করার প্রস্তুতি নিলে নিখোঁজ আমিনের মরদেহ রক্তি নদীতে ভেসে ওঠে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে হাউজবোডে থাকা এক নারী সহ ৯ জনকে আটক করে হাউজবোড সহ তাহিরপুর থানায় নিয়ে যায়।

নিহতের পিতা কামাল হোসেন জানান, আমাকে আটকে মারধর করেছে, তারা নারী নির্যাতনের মামলা দিবে বলে হুমকিও দেয়। তাদের হাত নাকি অনেক লম্বা। আমি ন্যায় বিচার চাই। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সুশংকর পাল জানিয়েছেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে। নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031