ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি মিলন লিটুর চরে বেড়িবাঁধ ভেঙ্গে ক্ষতিগ্রস্ত ৯৫ পরিবার পেল সরকারি ত্রাণসামগ্রী, বাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ দোয়ারায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু রাজিবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাল্লায় মহাসমারোহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেঁতুলিয়ার মাগুরমারী সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গা  আটক  বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতোয়া নদীর বাঘডোকরাঘাটে স্থানীয়দের কাঠের ব্রিজ নির্মাণ, নদীতে সেতু নির্মাণের জোর দাবি মধ্যনগরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

পবিপ্রবিতে ওশানোগ্রাফি অনুষদের ডিন নিয়োগ পেলেন ড. এ বি এম সাইফুল ইসলাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩২:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ কামাল হোসেন : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ওশানোগ্রাফি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক অফিস আদেশে তাকে আগামী দুই বছরের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ওশানোগ্রাফি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদ সম্প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ড. এ. বি. এম. সাইফুল ইসলামকে অনুষদটির ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি বিধি মোতাবেক প্রাপ্য সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনবোধে এ আদেশ সংশোধন বা পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করবে।

এ দিকে দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে অনুষদের কার্যক্রম পরিচালনা এবং গুণগত মানোন্নয়নে অবদান রাখায় বিদায়ী ডিন প্রফেসর ড. মো. মামুন অর রশিদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়েছে, এ নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নতুন ডিনের নেতৃত্বে ওশানোগ্রাফি অনুষদের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং একাডেমিক উৎকর্ষতা অর্জনের প্রচেষ্টা বেগবান হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পবিপ্রবিতে ওশানোগ্রাফি অনুষদের ডিন নিয়োগ পেলেন ড. এ বি এম সাইফুল ইসলাম

আপডেট সময় : ০৩:৩২:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬