শিরোনাম :
সুনামগঞ্জে লুবাবা স্মার্ট ড্রাই ওয়াশ এর শুভ উদ্বোধন  আইডিইবি’র কেনিক নির্বাচনে “শিক্ষা প্রশিক্ষন সম্পাদক” পদে মনোনয়ন পত্র ক্রয় করলেন ইঞ্জিনিয়ার কামাল হোসেন কারানির্যাতিত নেতাদের নিয়ে টাঙ্গুয়ার হাওরে এমপি কামরুজ্জামান কামরুলের আনন্দ ভ্রমণ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বদলীর দাবীতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি গৌরারং ইউনিয়নে ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মধ্যে নগদ টাকা ও চাল বিতরণ   বড় পর্দায় বিশ্বকাপ দেখার আয়োজন করলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক কুমিল্লা শিক্ষাবোর্ডের আয়োজনে আন্তঃকলেজ সাঁতার প্রতিযোগিতা- ২০২৬ উদ্বোধন কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে এক বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা বোদায় ফেসবুকে এডিট করা ভিডিও প্রচারের প্রতিবাদ জানিয়ে সাবেক ইউপি সদস্যের সংবাদ সম্মেলন  ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বদলীর দাবীতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি

Reporter Name
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : অনির্বাচিত সরকার আমলে নিযুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি)কে দ্রুত বদলীর দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরে বাস্তবায়ন আন্দোলন।

বৃহস্পতিবার ১১ জুন বিকেলে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়।

অভিযোগ মাধ্যমে জানা যায়, এই উপাচার্য অনির্বাচিত সরকার আমলে একটি গোষ্ঠী মনোনীত। যে কারণে তার সময়ে বিশ্ববিদ্যালয়ের লোকজন নিয়োগের ৮০% তাকে নিযুক্ত করা গোষ্ঠী ও জাতীয় নির্বাচনে প্রত্যাখাত একটি রাজনৈতিক দলের লোকজনকে এবং সুনামগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের বাহির থেকে নিয়োগ দেওয়া হচ্ছে। সুনামগঞ্জ জেলা তথা সিলেট বিভাগের বেশির ভাগ যোগ্য প্রার্থীকে ইন্টারভিউ কার্ড দেয়া হয়নি। নিয়োগ আদেশে বলা আছে উপাচার্য সার্বক্ষণিক সুনামগঞ্জে থাকবেন। কিন্তু সপ্তাহে ২/১ দিন বিশ্ববিদ্যালয়ে যান,ওইদিন বিকেলে আবার সিলেট চলে যান। এতে করে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিমার্ণসহ একাডেমিক এবং প্রশাসনিক যাবতীয় কাজ অগ্রগতিহীন হয়েছে। যার ফলশ্রুতিতে আজ ছাত্র ছাত্রীরা রাস্তায় আন্দোলন করতে বাধ্য হয়েছে। উপাচার্য সার্বক্ষণিক চলাফেরা প্রত্যাখাত রাজনৈতিক নেতা কর্মী ও অবৈধ সুবিধাভোগীদের সঙ্গে। উপাচার্য প্রশাসনিক ভাবে অদক্ষ,যার প্রমাণ একই নিয়োগ বিজ্ঞপ্তি একাধিকবার প্রদান এবং একেক সময় একেক রকম শর্তাবলী দেওয়া।বিশ্ববিদ্যালয় সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জে স্থাপনের সিদ্ধান্ত থাকলেও তার ক্ষমতার বলে শুধুমাত্র শান্তিগঞ্জে স্থাপনের জন্য একনেকে ফাইল পাঠিয়েছেন। এ বিষয় উপাচার্য জেলার ৫ জন মাননীয় সংসদ সদস্য সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। উপাচার্য নিয়োগ বানিজ্য করার জন্য তার পছন্দমতো ও তার আজ্ঞাবহন লোকদের সিন্ডিকেট মেম্বার রেখেছেন। সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় কোন শিক্ষাবিদসহ এমনকি স্থানীয় সংসদ সদস্যকেও সিন্ডিকেট মেম্বার রাখা হয়নি। নিয়োগ বিজ্ঞপ্তিশর্ত বারবার পরিবর্তনের আরো কারণ হলো লোক ঠিক করে শর্ত পরিবর্তন। এ ক্ষেতে সুনামগঞ্জ তথা সিলেট বিভাগের হলে তা গোপন থাকবে না। উল্লেখ যে,২০২৪ সালের ৫ আগষ্ট পরবর্তী সময়ে নিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিগত প্রায় দুই বছর ধরে চলা শান্তিপূর্ণ ও ধারাবাহিক আন্দোলনের পরিপন্থী অবস্থানে সহনশীল আন্দোলন ক্রমে সংক্ষুদ্ধ রুপ নিচ্ছে। এই অবস্থায় সারাদেশে যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন হচ্ছে, সেহেতু সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তনে তড়িৎ পদক্ষেপ নেওয়া জরুরি। পাশাপাশি সুনামগঞ্জবাসীর দাবি বাস্তবায়নের দাবিগুলো হলো,সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান জেলার একটি বৃহত্তম হাওরের বুকে হওয়ায় প্রস্তাবিত স্থানে স্থায়ী ক্যাম্পাস করা হলে প্রকৃতি,পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সমূহ সম্ভাবনা থাকায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। জেলার অন্যতম হাওর দেখার হাওর ধান মাছ উৎপাদনের অন্যতম উৎস হওয়ায় সার্বিক অবস্থা ও পরিস্থিতি বিবেচনায় দেখার হাওরের স্বাভাবিক প্রকৃতিক অবস্থান নষ্ট না করে সুনামগঞ্জ জেলা সদরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্বাচনের জন্য সদাশয় সরকারের প্রতি সবিনয় অনুরোধ। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস সুনামগঞ্জ জেলা সদরের নিকটবর্তী বিভিন্ন স্থান ও ভূমি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রকৃতি,পরিবেশ জীববৈচিত্র্য রক্ষা ও সুনামগঞ্জ জেলার সকল এলাকার ছাত্র ছাত্রীদের যাতায়াত ও নিরাপত্তার বিষয় চিন্তা করে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের যোগীরগাও মৌজার নিন্ম বণিত ভূমিতে সুবিপ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের জন্য সরকারের নিকট প্রস্তাবনা পাঠানো ও অনুরোধ জানানোর জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031