শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তেঁতুলিয়ায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন রবিবার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন ৫ সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ হবে : এটিএম মাসুম

পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সংবর্ধনা

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : রবিবার, ১৪ জুন, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

মোঃ কামাল হোসেন : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৮৮তম সভা ১২ জুন সন্ধ্যা ৭টায় ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. আব্দুর রাজ্জাক।

সভায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহানসহ সম্প্রতি নিয়োগপ্রাপ্ত অন্যান্য উপাচার্যদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। এ সময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের কোষাধ্যক্ষ ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল লতিফসহ উপস্থিত উপাচার্যবৃন্দ করতালির মাধ্যমে তাঁদের স্বাগত জানান।

সংবর্ধনার জবাবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি, কোষাধ্যক্ষ এবং উপস্থিত সকল উপাচার্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের পক্ষ থেকে প্রাপ্ত এই সম্মান ও আন্তরিক অভ্যর্থনা আমার জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। আমি বিশ্বাস করি, দেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার বিকাশ, উদ্ভাবন ও আন্তর্জাতিকীকরণের লক্ষ্যে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদার হবে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ মানবসম্পদ তৈরির পাশাপাশি টেকসই কৃষি, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা এবং প্রযুক্তিনির্ভর গবেষণায় পবিপ্রবিকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়াই আমাদের অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এবং দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা ও পরামর্শ আমাদের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।”

সভায় দেশের উচ্চশিক্ষার সমসাময়িক বিভিন্ন বিষয়, বিশ্ববিদ্যালয়সমূহের উন্নয়ন পরিকল্পনা, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান সম্প্রতি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host