শিরোনাম :
বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওরে সম্মাননা পেলেন যুবদল নেতা তাজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার গ্রাম-বাংলার জনপ্রিয় কাবাডি খেলার ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান মাভাবিপ্রবিতে টেক্সটাইল ও ফ্যাশন শিল্পে AI-এর ব্যবহার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত র‌্যাবের অভিযানে কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী গ্রেফতার পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সংবর্ধনা আজ রাতে মাঠে নামছে ব্রাজিল: সুনামগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা, ফেসবুক জুড়ে তুমুল উন্মাদন টাঙ্গুয়ার হাওরে সম্মাননা পেলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আঃ কাইয়ুম মজনু লাউড়েরগড় বাজার বণিক সমিতির উদোগে সড়ক নির্মাণ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

Reporter Name
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মোসাঃ বেবি (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রবিবার ১৪ জুন দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নিমগাছী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসাঃ বেবি ওই এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামির নিজ দখলীয় সেমিপাকা চার কক্ষবিশিষ্ট বসতবাড়ির পশ্চিমমুখী শয়নকক্ষের দক্ষিণ পাশে রাখা একটি আলনার সঙ্গে ঝুলানো শপিং ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল নীল রঙের পলিথিন ও কাগজে মোড়ানো ১৩০টি ছোট-বড় গাঁজার পুড়িয়া। এসব গাঁজার মোট ওজন ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

তিনি আরও বলেন, “মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মাদক কারবার ও মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ডিএনসির এ অভিযানে স্থানীয়ভাবে মাদকবিরোধী কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031