ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৪ জুন ২০২৬ ৯৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ১৪ জুন সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মিজ্ তাছলিমা আক্তার, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা। আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা, প্রশাসক, জেলা পরিষদ, বরগুনা, পুলিশ সুপার জনাব মো: কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সজল চন্দ্র শীল, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোয়েন্দা বিভাগের প্রতিনিধিসহ জেলার আইন শৃঙ্খলা কমিটির সম্মানিত সকল সদস্যবৃন্দ।

​সভায় মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধের বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে আলোচিত হয়, যেখানে মাদকের অনুপ্রবেশ রোধে নদীপথ ও সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি এবং মাদক কারবারিদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেওয়া হয়। সভায় যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালানো এবং মাদক নির্মূলে গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার করে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভার অবশিষ্ট অংশে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশি টহল জোরদার এবং সকল দপ্তরের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :