শিরোনাম :
টানা বৃষ্টিতে পানিতে ভাসছে কুমিল্লা নগরী, জলাবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শত বছরের রাস্তা দখলের প্রতিবাদে কুচাইতলীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রাজিবপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ! পঞ্চগড়ে জামা দেখানোর কথা বলে ১১ বছরের শিশুকে ধর্ষণ, আসামী ধরা না পরায় ক্ষোভে ফুসছে মানুষ এমপিওভুক্তির দাবিতে অবস্থান কর্মসূচির ১০ম দিনে জিয়ারত ও দোয়া কর্মসূচি আগামীকাল শিবিরের বিরুদ্ধে মাভাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ বরগুনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত টাঙ্গুয়ার হাওরে সম্মাননা পেলেন যুবদল নেতা তাজুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

Reporter Name
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৫ জুন সকাল ৯টা ৩০ মিনিটে কুমিল্লা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে এ প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেডে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম সুসজ্জিত অভিবাদন মঞ্চ থেকে সালাম গ্রহণ করেন এবং পরে প্যারেড পরিদর্শন করেন।এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী কর্মকর্তা ও সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা এবং টার্নআউট পর্যবেক্ষণ করেন।

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।

পরিদর্শনকালে পুলিশ সুপার শারীরিক ফিটনেস ও টার্নআউটের ভিত্তিতে কৃতিত্বপূর্ণ সদস্যদের জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। প্যারেড শেষে তিনি সন্তোষ প্রকাশ করে জেলা পুলিশের সকল সদস্যের উদ্দেশ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) কামরুজ্জামানসহ জেলা পুলিশের সকল সার্কেলের কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত মানোন্নয়ন নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের মাস্টার প্যারেডের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031