ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় ৯৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট বোদায় মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিক দেখে তাড়াহুড়ো করে ইট সরালো ঠিকাদারের লোকজন সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ কুমিল্লায় ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান

জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:৪২ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে “জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর ফাইনাল খেলা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ আগস্ট সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নূরে আলম সিদ্দীকি আসাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীরা। আয়োজকরা জানান, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ এবং তরুণদের মধ্যে ক্রীড়াচর্চা, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এই আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :