ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা বোদায় ৯৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট বোদায় মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিক দেখে তাড়াহুড়ো করে ইট সরালো ঠিকাদারের লোকজন সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ কুমিল্লায় ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা

দিরাইয়ে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৭:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ‎সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, ৬ আগস্ট রাত আনুমানিক ২:১০টায় গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশের একটি বিশেষ দল দিরাই বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই ইসমাইল, এএসআই দিবস, এএসআই মোতালেব এবং তাদের সঙ্গীয় ফোর্স।

‎অভিযানকালে পুলিশ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে তাদের তল্লাশি চালিয়ে দুটি নীল রঙের প্যাকেটে রাখা মোট ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎গ্রেফতারকৃত আসামিরা হলেন: ফুল মিয়া (৫০), পিতা- মৃত শুকুর আলী, সাং- শ্যামারচর বাজার, থানা- দিরাই, জেলা- সুনামগঞ্জ। আক্তার হোসেন (৪৫), পিতা- ওয়ারিছ আলী, সাং- আটগাঁও, থানা- শাল্লা, জেলা- সুনামগঞ্জ।

‎উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় প্রেরণ করা হবে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে। মাদক নির্মূলে দিরাই থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :