ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৮:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ প্রেসক্লাবের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার ১৩ আগস্ট রাতে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিজয়টিভি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির মানিকের সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল বাকী মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সহ-সভাপতি কাজী মাসুদ, সাবেক সহসভাপতি মুরশিদুর রহমান সোহেল, দৈনিক জনকন্ঠ প্রতিনিধি আমানত উল্লাহ লিঙ্কন, দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধি নজরুল ইসলাম ফিরোজ, দৈনিক আজকের জীবন ও শিরোনাম প্রতিনিধি আলমগীর হোসেন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি সাইফুল ইসলাম শিমুল, দৈনিক আগামীর সময়ের প্রতিনিধি কুদরত উল্লাহ, দৈনিক নিরপেক্ষের প্রতিনিধি মমিন উল্লাহ, মুক্ত শব্দ (অনলাইন) সম্পাদক আরিফুর ইসলাম মাহফুজ, জসিম উদ্দিনসহ সাংবাদিকবৃন্দ বক্তব্য রাখেন।

 

আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই মনোহরগঞ্জ প্রেসক্লাব উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও স্থানীয় মানুষের নানা সমস্যা বস্তুনিষ্ঠভাবে সংবাদমাধ্যমে তুলে ধরে আসছে। অপসাংবাদিকতা রোধ করে সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা বরাবরের মতোই সমাজের দর্পণ হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

 

সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মনোহরগঞ্জের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও মনোহরগঞ্জের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে পাশে থাকবে এই প্রেসক্লাব।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ ও মনোহরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ যৌথভাবে ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :