ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক গোপালগঞ্জ কাশিয়ানিতে রেলস্টেশন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার  ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৯:৫০ অপরাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনা প্রতিনিধি : খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৪ আগস্ট খুলনা হেলথ গার্ডেনে এ সভার আয়োজন করা হয়।

খুলনা হেলথ গার্ডেনের স্বত্বাধিকারী ও সংগঠনের প্রধান উপদেষ্টা খন্দকার আহসান উল্লাহর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সংগঠনের নবগঠিত কমিটির নেতারা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নবগঠিত কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নাম ও সংশ্লিষ্ট গণমাধ্যমের পরিচয় তুলে ধরা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস. এম. শামীম (দৈনিক অনির্বাণ), সিনিয়র সহ-সভাপতি মোঃ মনিরুজ্জামান (যশোর বার্তা), সহ-সভাপতি মিলন মোল্লা (আজকের সংবাদ), সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম (নির্বাহী সম্পাদক, খুলনার খবর), যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. মেহেদী হাসান (দৈনিক জনভূমি) ও মোঃ মনির খান (খুলনার খবর)।

সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান নয়ন (দৈনিক খুলনাঞ্চল), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম সরদার (ফুলতলা প্রতিদিন), দপ্তর সম্পাদক শেখ তৈয়ব (খুলনার খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল সানা (দৈনিক প্রবাহ), সহ-প্রচার সম্পাদক মোঃ রোকন মোল্লা (আজকের যায় যায় বেলা), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবু হুরাইরা (খুলনার খবর), আইন বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল ইসলাম (ফুলতলা প্রতিদিন), মহিলা বিষয়ক সম্পাদিকা জাফরিনা বেগম (দৈনিক আজকের সারাদেশ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল তারেক তুষার (দৈনিক নতুন শতাব্দীর আলোড়ন), ধর্ম বিষয়ক সম্পাদক শওকত আলী খান (দৈনিক প্রবাহ) এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আরিফ হোসেন (আজকের যায় যায় বেলা)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ ফয়সল হোসেন ও রাসেল জমাদ্দার—উভয়েই খুলনার খবরের সঙ্গে যুক্ত। সদস্য হিসেবে রয়েছেন সাগর কুমার বাড়ই

(ইয়ুথ টিভি), আবুল হাসান (বাংলাদেশ সমাচার), গাজী রাসেল আকবরক হোসেন (ইবি নিউজ), আবুল হোসেন (দৈনিক আজকের সারাদেশ) এবং রাসেল গাজী (দৈনিক ইবি নিউজ)। কমিটির অর্থ সম্পাদকের পদটি পরবর্তীতে পূরণ করা হবে বলে সভায় জানানো হয়।

পরিচিতি সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে খুলনা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরতে সংগঠনের সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা আরও বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ঐক্য বজায় রেখে পেশাগত মান উন্নয়নের পাশাপাশি সমাজ ও রাষ্ট্রের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং খুলনা জেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :