ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

গোপালগঞ্জে র‍্যাব পরিচয়ে বিকাশ কর্মীর থেকে দুই লাখ টাকা ছিনতাইর অভিযোগ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:৫০ অপরাহ্ণ, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে র‍্যাব সদস্য পরিচয়ে বিকাশের এক ডিস্ট্রিবিউশন সেলস অফিসারকে (ডিএসও) প্রাইভেটকারে তুলে নেয়া এবং তাঁর কাছ থেকে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা ও দুটি মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ওই কর্মীকে গাড়িতে নিয়ে চোখ বেঁধে মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার ২ রা সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ করেন বিকাশের ডিস্ট্রিবিউশন সেলস সুপারভাইজার মো: হাচিবুর রহমান। অভিযোগে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বুধবার সকাল অনুমানিক সোয়া ১০টার দিকে ডিএসও সামিউল ইসলাম গোপালগঞ্জের পূর্বালী ব্যাংক পিএলসি থেকে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা সংগ্রহ করেন। এর পর মোটরসাইকেলে করে অফিসে ফেরার পথে সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটে সদর উপজেলার হরিদাসপুর ফকিরকান্দি এলাকায় একটি সাদা রঙের প্রাইভেটকার তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে।

হাচিবুর রহমানের অভিযোগ, প্রাইভেটকার থেকে র‍্যাবের পোশাক পরা চার থেকে পাঁচজন ব্যক্তি নেমে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেন। তাঁরা সামিউল ইসলামের দিকে পিস্তল তাক করে ভয় দেখায়। পরে তাঁর হাতে হাতকড়া পরিয়ে জোর করে গাড়িতে তুলে নেয়া যায়।

অভিযোগে আরও বলা হয়েছে, গাড়ির ভেতরে সামিউলের চোখ লাল গামছা দিয়ে বেঁধে মারধর করা হয়। এক পর্যায়ে তাঁর কাছে গচ্ছিত থাকা টাকা ও মালামাল দিতে বলা হয়। পরে তাঁর সঙ্গে থাকা একটি ব্যাগ নিয়ে নেয়া হয়। ওই ব্যাগে প্রতিষ্ঠানের দুই লাখ টাকা ও একটি Oppo Reno 6 মুঠোফোন ছিল বলে অভিযোগে উল্লেখ করা করে।

এ ছাড়া আরেকটি Realme Hot 60x মুঠোফোনও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। দুটি মুঠোফোনের আনুমানিক মূল্য যথাক্রমে ৩২ হাজার ও ১৫ হাজার টাকা বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

পরে সামিউল ইসলামকে চোখ ও হাত বাঁধা অবস্থায় গোপালগঞ্জ সদর উপজেলার কাশিয়ানী ইউনিয়নের কংশুর এলাকার বাসস্ট্যান্ডের কাছে সড়কে ফেলে রেখে অভিযুক্ত ব্যক্তিরা দ্রুত চলে যান বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর বিকাশের আরেক ডিএসও রাজু বিশ্বাস বিষয়টি অফিসে জানান। পরবর্তীতে সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে সামিউলকে খোঁজা খুঁজি করে। দুপুরের দিকে তিনি অফিসে ফিরে সহকর্মীদের কাছে ঘটনার বিস্তারিত জানান।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোপালগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযোগের বিষয়ে গোপালগঞ্জ সদর থানার পুলিশের বক্তব্য পাওয়া যায় নাই। পুলিশের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :