ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি গঠিত; তৌফিকুল ভাইস চেয়ারম্যান ও সাইফুল সেক্রেটারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৩:১১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে নির্ধারিত পদের বিপরীতে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সব পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় প্রবিধান অনুযায়ী নতুন এই কমিটির চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়।

এ সময় গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকুজ্জামান উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঘোষিত তালিকা অনুযায়ী নির্বাচিতরা হলেন:

ভাইস চেয়ারম্যান মোঃ তৌফিকুল ইসলাম, সেক্রেটারী সাইফুল ইসলাম, সদস্য মোহাম্মদ শাহজাহান কবীর, সদস্য এস, এম নিয়ামতে খোদা ইকবাল হোসেন, সদস্য আহসান উদ্দিন আহমেদ, সদস্য দুলাল খান, সদস্য জিয়াউর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার রিয়াজ মোহাম্মদ কটন স্বাক্ষরিত এক প্রতিবেদনে জানানো হয়, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী ভাইস চেয়ারম্যান পদে ১ জন, সেক্রেটারি পদে ১ জন এবং সদস্য পদে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন। প্রতিটি পদেই একক প্রার্থী থাকায় উপস্থিত সদস্য ও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩ বছরের (২০২৬–২০২৮) জন্য তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। এ সময়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও অন্যান্য গোপালগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :