ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

গোপালগঞ্জে”প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ” শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৫:২৮ অপরাহ্ণ, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধি : আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (আমাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের “স্বচ্ছতা” সম্মেলন কক্ষে পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মুহাম্মদ আসাদুজ্জামান সভাপতিত্বে ‘প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ ‘শীর্ষক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফ-উজ-জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোপালগঞ্জ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, গোপালগঞ্জ, মোঃ হাবীবুল্লাহ মহোদয়, শোভন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং মোছাঃ জোৎস্না খাতুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, গোপালগঞ্জ।

পুলিশ সুপার বক্তব্যে বলেন, প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার ব্যবহার শিশুর ভাষা দক্ষতা বৃদ্ধি এবং সঠিক উচ্চারণ শেখার জন্য অত্যন্ত জরুরি। প্রমিত বাংলা শব্দভাণ্ডার ব্যাকরণ ও সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে। শিশুদের প্রতিষ্ঠান ও পেশাগত যোগাযোগের উপযোগী করে তোলে। মাতৃভাষায় সঠিক শিক্ষা অন্যান্য বিষয়ে শিশুর বোঝাপড়াকে সহজ করে। পরিবার ও সমাজে আঞ্চলিক ভাষার পাশাপাশি প্রমিত চর্চায় কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে।

এ সময় গোপালগঞ্জ জেলার সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :