ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা মেডিকেলে ৬০ লাখ টাকার এস্কেলেটর ৮ বছর ধরে অচল, বন্ধ ৩ লিফট : রোগীদের চরম দুর্ভোগ সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের ২৬ এসএসসি পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু ময়মনসিংহ জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ১৩ বছরের ছেলের রক্তাক্ত লাশ উদ্ধার পঞ্চগড়ে ডেঙ্গু প্রতিরোধে জেলা যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান খুলনায় ভাত চুরির অভিযোগে শিক্ষার্থীকে পিটিয়ের হত্যার অভিযোগ 

গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০০:২১ পূর্বাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি নসিমন রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে রাসেল শেখ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

রবিবার ১৩ সেপ্টেম্বর দুপুরে উপজেলার হিরনকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জয়নগর-মাজড়া বাজারের আঞ্চলিক সড়কে জাহিদ শেখের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাসেল শেখ মুকসুদপুর উপজেলার শাশুনিয়া গ্রামের রফিক শেখের ছেলে।

আহতরা হলেন একই গ্রামের জীবন শেখ (২৩), হুমায়ন শেখের ছেলে এবং রনি শেখ (৩৪), মিজানুর রহমান শেখের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রূপচাঁদা গ্রুপের মুকসুদপুর উপজেলা ডিলার আব্দুর রহমানের মালিকানাধীন নসিমনে করে রূপচাঁদা সয়াবিন তেল নিয়ে কাশিয়ানী উপজেলার বিভিন্ন খুচরা মুদি দোকানে সরবরাহের উদ্দেশ্যে যাচ্ছিলেন রাসেলসহ তিন জন।

পথে জয়নগর-মাজড়া বাজারে আঞ্চলিক সড়কের হিরনকান্দি এলাকায় জাহিদ শেখের বাড়ির সামনে পৌঁছালে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে নসিমনে থাকা রাসেল শেখ গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হন অপর দুজন।

নিহতের বড় ভাই ইব্রাহীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :