ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল, যুবলীগের ৪ নেতাসহ আটক ১০ ইউটিউবার সোনাই পাগলার ওপর হামলা, জোর করে চুল কেটে দেয়ার ভিডিও ভাইরাল সাতক্ষীরা বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সরকারি উচ্চ বিদ্যালয় জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী জিহাদুলের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও  সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেট ব্যবসায়ীদের সহযোগিতায় গরীবের মেহমানখানায় ভিক্ষুক ও অসহায় মানুষদের মাঝে খাবার বিতরণ কালিগঞ্জে সেভেন আপের বোতলে রাখা ঘাসমারা ওষুধ সেবন করে ব্যবসায়ীর মৃত্যু সাতক্ষীরা সদর সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা  বরগুনার বিষখালী নদীতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:২২ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধি : বরগুনার আমতলীতে তেল মাপে কম দেওয়ায় এক ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়দের অভিযোগ রয়েছে বার বার জরিমানা দিলেও বন্ধ হয়নি মাপে তেল কম দেয়া।ক্ষুব্ধ ভুক্তভোগীরা ফিলিং স্টেশনটি সিলগালা করার দাবী জানিয়েছেন।

সোমবার ১৪ সেপ্টেম্বর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জুডিশিয়াল মাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো:আশরাফুল ইসলাম।

জানা যায়, আমতলী-পটুয়াখালী মহাসড়কের পাশে আমড়াগাছিয়ায় মেসার্স রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগ পেয়ে সহকারি কমিশনার মো:আশরাফুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে ফিলিং স্টেশনের ম্যানেজার কনু মিয়াকে (৩৫) ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এর দুই বছর আগেও মেসার্স রহমান পেট্রোলিয়াম ফিলিং স্টেশনকে তেল মাপে কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা পরে ১লাখ টাকা জরিমানা করা হয়েছিল।

এ অভিযানে বিএসটিআই কর্মকর্তা আশিকুর রহমান তেলের সেম্পল সংগ্রহ করে গুনগত মান পরীক্ষা জন্য ল্যাবে পাঠান।পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক না হলে পাম্পের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যব্স্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি মো আশরাফুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আমতলী রহমানিয়া ফিলিং স্টেশনে ফের জরিমানা

আপডেট সময় : ১১:৩৩:২২ অপরাহ্ণ, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬