ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের অবাধ বিচরণ, আতঙ্কে রোগী-স্বজনরা এমপি কামরুজ্জামান কামরুলের নির্দেশে তিন শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন বিএনপি নেতা কামাল হোসেন দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মধ্যনগরে বিএনপির বিক্ষোভ নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাদ্দামের ফাঁসির রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে মিছিল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ শাহ্ নেয়ামতুল্লাহ্ কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস গোপালগঞ্জে কলেজ শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পিটিয়ে হত্যা বোদায় ৯৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট বোদায় মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মেয়র প্রার্থীর ফাউন্ডেশনের ব্যাজ ধারণ করে ‘ট্রাফিক সহকারীরা’ নির্বাচনী প্রচারণায়!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৩২ অপরাহ্ণ, বুধবার, ২ মে ২০১৮ ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ব্যাজ ধারণ করে ট্রাফিক সহকারীরা’ নির্বাচনী প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকার। একই সঙ্গে তাদের প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তিনি।

সোমবার হাসান উদ্দিন সরকার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচনে রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হয়েছে।

ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর নিজস্ব অর্থায়নে পরিচালিত ট্রাফিক পুলিশ সহকারীরা জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ব্যাচ ধারণ করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে।

প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী চলাচলের সময় আগে থেকেই রাস্তা যানজট মুক্ত রাখতে গিয়ে এসব ‘ট্রাফিক সহকারী’ বিপরীত পাশে যানজট সৃষ্টি করছে।

তিনি আরও উল্লেখ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বেতনভুক্ত তিন শতাধিক কর্মী ট্রাফিক পুলিশের সহকারী হিসেবে কাজ করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা করছে।

তারা ট্রাফিক সহকারীদের পোশাক পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে নির্বাচনী প্রচার কাজে সরাসরি অংশ নিচ্ছে। এসব ট্রাফিক সহকারী ‘জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন’ ব্যাচ ধারণ করে এবং কখনও নৌকা প্রতীকের লিফলেট বহন করে সড়ক বা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। যা নির্বাচনে ‘রেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির মারাত্মক অন্তরায় এবং সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধিমালার ৩নং বিধির (নির্বাচনী প্রচারণায় সমানাধিকার) লঙ্ঘন। তিনি অবিলম্বে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশনের ট্রাফিক সহকারীদের প্রত্যাহারের দাবি জানান।

এ ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :