ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৬০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ সাতক্ষীরায় ১ ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬ উদ্বোধন নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ ও ক্যাশলেস বাংলা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রাজিবপুরে বিএনপির সমাবেশ ও মিছিল চাঁপাইনবাবগঞ্জে প্রশাসনের উদ্যোগে উদ্ধার ২৩ টিয়া পাখি অবমুক্ত গোপালগঞ্জ কাশিয়ানিতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত  গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক

কুবিতে অপ্রতিম হত্যার প্রতিবাদে শিক্ষার্থীদের মৌন মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৫৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের হত্যার প্রতিবাদে মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার এবং শিক্ষার্থীদের উত্থাপিত চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তারা।

মঙ্গলবার ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে শিক্ষার্থীরা মৌন মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ও একাডেমিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় গোলচত্বরে এসে মিছিল শেষ করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মিছিল চলাকালে শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘জাস্টিস, জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব দে’, ‘অপ্রতিমকে মারল কেন, প্রশাসন জবাব দে’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’ এবং ‘দড়ি লাগলে দড়ি নে, খুনিরে ফাঁসি দে’সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে।

মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এ ছাড়া হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে বের করার দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে উত্থাপিত চার দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলেন, অপ্রতিম হত্যার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা তাদের দাবিতে সোচ্চার থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :