ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বোদায় ৯৮ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল ও টর্চলাইট বোদায় মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পঞ্চগড়ে কোটি টাকার ড্রেন নির্মাণে নিম্নমানের ইট, সাংবাদিক দেখে তাড়াহুড়ো করে ইট সরালো ঠিকাদারের লোকজন সুলতানপুর ৬০ বিজিবির অভিযানে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানী পণ্য জব্দ কুমিল্লায় ১৮ থানায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬২৪ যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে দেবহাটায় আনন্দ মিছিল সাতক্ষীরা মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’-এর আলোচনা সভা শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, উদ্ধার ও গ্রেফতার ২ “নির্বাচনী দায়িত্ব পালনে গোপালগঞ্জ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ”  গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ : দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান

রাজিবপুরে স্ববল প্রকল্পের ৪ হাজার ২০০টি গাছের চারা বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০২:৩৩ অপরাহ্ণ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : ইউরোপীয় ইউনিয়নের ট্রেডক্র্যাফট এক্সচেঞ্জের কারিগরি সহযোগিতায় স্ববল প্রকল্পের আওতায় চর রাজিবপুর উপজেলার কৃষিপণ্য উৎপাদক সমিতির সদস্যদের বসতবাড়ি ও আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গণ উন্নয়ন কেন্দ্র (GUK) ও উপজেলা যুব কৃষিপণ্য উৎপাদক আাসোসিয়েশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। চলতি বছর স্ববল প্রকল্পের আওতায় সারাদেশে ৩ লাখ বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (২৩সেটেম্বর) চর রাজিবপুর উপজেলার সমিতির সদস্যদের মধ্যে মোট ৪ হাজার ২০০টি ফলদ, বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়।

উপজেলার কোদালকাটি, রাজিবপুর ও মোহনগঞ্জ ইউনিয়নের ৮৪০ জন উপকারভোগীর প্রত্যেককে ১টি করে আম, নিম, পেয়ারা,কাঠালও মেহগনি গাছের চারা দেওয়া হয়। উপকারভোগীরা নিজ নিজ বসতবাড়ি ও আঙ্গিনায় এসব চারা রোপণ করবেন।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো: মাহবুবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যাপক মোখলেছুর রহমান এবং যুব উন্নয়ন কৃষিপণ্য উৎপাদক এ্যাসোসিয়েশন এর নেতারা। গণ উন্নয়ন কেন্দ্রের (GUK) প্রতিনিধি এনামুল করিমসহ সমিতির সদস্যরা।

আয়োজকরা জানান, বসতবাড়ি ও আঙ্গিনায় ফলদ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদা পূরণ এবং ভবিষ্যতে অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :