বোদায় মহালয়া ও শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
- আপডেট সময় : ০৬:৩৬:০৪ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় আসন্ন মহালয়া ও সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দুপুরে বোদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, জেলা হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহবায়ক অন্নদা প্রসাদ প্রমুখ।
সভায় বক্তারা বোদা উপজেলার ৯৫টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পূজাকালীন সার্বিক নিরাপত্তার আশ্বাস দেয়া হয়।
উক্ত প্রস্তুতিমূলক সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, ৯৫টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধিদল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।



















