ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১ সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী! অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলনে মহানগর ছাত্রদল নেতা মহসিন গোপালগঞ্জে কলেজ ছাত্র হত্যা মামলার প্রধান আসমী গ্রেফতার ডেঙ্গু মশা ‘বেয়াদব’ : ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন ৩৬ ডেঙ্গু রোগী, হাসপাতালে ভর্তি ৯৮ রাজিবপুরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক দলের সমাবেশ ও মিছিল

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে জিসাসের সমাবেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৩ অপরাহ্ণ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ষ্টাফ রিপোর্টার : পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ করেছে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি।

রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জিসাসের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জিসাসের সভাপতি নাহিদ গুলনাহার ইভা।

সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের মহাসচিব রফিকুল ইসলাম, ঢাকা মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আলতাফ মোল্লা, জিসাসের সহসভাপতি আরমান হোসেন, সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, দপ্তর সম্পাদক সিয়াম পাটোয়ারী, বগুড়া জেলা সভাপতি আনোয়ার হোসেন আপেল, সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, মহানগর সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাবু, রাজশাহী জেলা সভাপতি ফিরোজ এবং শাজাহানপুর সভাপতি জহুরুল ইসলাম খোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে জিসাসের কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা-মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :