ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে অপহরণ করে জোরপূর্বক জমি রেজিস্ট্রি : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৬:৩৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে অপহরণ করে অস্ত্রের মুখে জোরপূর্বক জমি লিখে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

আজ মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের চাঁপাই প্রেসক্লাবে এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মো: মিনহাজ উদ্দিন (৫২)।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার পুলিশ সদস্য রাসেল আলী’র সঙ্গে তাদের জমি জমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ০৫ আগষ্ট রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী জেলার রাজপাড়া থানার পূর্ব হড়গ্রাম আরবান ক্লিনিকের পার্শ্বে মেসার্স আজম অটোর দোকানের সামনে থেকে তাকে অ্যাম্বুলেন্স যোগে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে একটি গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায় প্রতিপক্ষরা।

তিনি অভিযোগ করেন, অপহরণের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন নয়াগোলা নামক স্থানে পুলিশ সদস্য রাসেল আলী’র নিজ বাড়ির ২য় তলায় একটি গোপন স্থানে আটকে রেখে শারীরিক নির্যাতন চালানো হয় এবং পরিবারকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তাকে জোরপূর্বক শিবগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তার মালিকানাধীন ৩ কাঠা জমি রেজিস্ট্রি করিয়ে নেয়া হয়।

ভুক্তভোগী আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্তরা বিষয়টি নিয়ে মুখ খুললে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

সংবাদ সম্মেলন থেকে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার, জোরপূর্বক করা অবৈধ ৮০৪৯ নং দলিলটি বাতিল এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :