ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

অক্সফোর্ডে এআই দিয়ে জীবাণুর জিনোম নিয়ে গবেষণা করবেন মাভাবিপ্রবির উজ্জ্বল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:২৫ অপরাহ্ণ, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টাংগাইল প্রতিনিধি :‌ জীবাণুর জিনোমিক্স, ব্যাকটেরিয়ার বিবর্তন ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও গভীর শিক্ষণপ্রযুক্তির প্রয়োগে গবেষণা করতে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি (ডি.ফিল) করতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ বিজ্ঞানী মোহাম্মদ উজ্জ্বল হোসেন। গবেষণাটি একটি বৃহৎ আন্তর্জাতিক প্রকল্পের অংশ, যেখানে তিনটি মহাদেশের গবেষকেরা যৌথভাবে কাজ করবেন।

উজ্জ্বল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। বর্তমানে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) বায়োইনফরমেটিক্স বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

পিএইচডির জন্য উজ্জ্বল অক্সফোর্ডের পাশাপাশি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের একটি আইভি লিগ বিশ্ববিদ্যালয় থেকেও প্রস্তাব পেয়েছিলেন। তবে গবেষণার বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় অক্সফোর্ডকে বেছে নেন তিনি।

পিএইচডির আগে নোবেলজয়ী বিজ্ঞানী অধ্যাপক স্যার পিটার জে. র‍্যাটক্লিফের গবেষণাগার থেকেও গবেষণার সুযোগ পেয়েছিলেন উজ্জ্বল। ২০১৯ সালে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পাওয়া র‍্যাটক্লিফের ল্যাবে কাজের সুযোগ থাকলেও জীববিজ্ঞানে এআই ও মেশিন লার্নিংয়ের প্রয়োগ নিয়ে নিজের আগ্রহকে অগ্রাধিকার দেন তিনি।

উজ্জ্বল ২০২২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তাঁর থিসিস গবেষণা ছিল বিশ্ববিদ্যালয়টির ওয়েলকাম সেন্টার ফর হিউম্যান জেনেটিকসে। দেশে বায়োইনফরমেটিক্স গবেষণার বিকাশেও তিনি কাজ করছেন। ২০২০ সালে তাঁর ‘গবেষণায় বায়োইনফরমেটিক্স’ বই প্রকাশিত হয়।

পিএইচডি শেষে দেশে ফিরে জাতীয় পর্যায়ে জিনোমিক তথ্য-অবকাঠামো গড়ে তোলা এবং নীতিনির্ধারণী পর্যায়ে এআইভিত্তিক বায়োইনফরমেটিক্সের ব্যবহার প্রতিষ্ঠা করতে চান উজ্জ্বল হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :