ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

তেঁতুলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৯:৪৮ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতির আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়।

এ উপলক্ষে সোমবার ৫ অক্টোবর সকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেঁতুল তলা থেকে শিক্ষকদের একটি র‍্যালি তেতুলিয়া বাংলাবান্ধা মহাসড়ক সহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক তেঁতুল তলা সহস্রাধিক শিক্ষক অংশ নেয়। র‍্যালি শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি তেঁতুলিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাদাত হোসেন রঞ্জু, অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ মিয়া, কালান্তিগঞ্জ ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আজগর আলী, সরকারি বেসরকারি কলেজের অধ্যক্ষ, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসা সুপার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তেঁতুলিয়া উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদ, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা জিয়াউল হক, বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক ও তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ সোহরাব আলী।

বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড আর শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকরা আদর্শ মানুষ এবং সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বক্তারা বলেন গত সরকার শিক্ষাকে ধ্বংস করে দেশ থেকে পালিয়েছে। তাই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের চাকরি জাতীয়করণ করতে হবে।

বক্তারা দাবি করেছেন বর্তমান গণতান্ত্রিক সরকারের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট শিক্ষকদের আবেদন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের মধ্য দিয়ে তাদের আকাঙ্ক্ষিত দাবি পূরণ করে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং দেশে সুনাগরিক গঠনের সহায়তা করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :