কুমিল্লায় তিন থানায় পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের ৫ মূলহোতা গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:২৫:৩৮ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধে পুলিশের বিশেষ অভিযানে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ মূলহোতাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ৫ অক্টোবর কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স হলে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. লুৎফর রহমান।
পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্যদের আইনের আওতায় আনতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় কুমিল্লা কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—কোতোয়ালি থানা এলাকার ‘শ্যামল স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০); চৌদ্দগ্রাম থানা এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাকির আহমদ (২৩); এবং মনোহরগঞ্জ থানা এলাকার ‘PX 10’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।
পুলিশের জানায়, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।



















