ঢাকা ০৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

কুবির বৈশ্বিক র‌্যাংকিং উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৩:২২ অপরাহ্ণ, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বৈশ্বিক র‌্যাংকিংয়ে অবস্থান উন্নয়নে পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমের যথাযথ বাস্তবায়ন ও প্রাতিষ্ঠানিক ডকুমেন্টেশনের ওপর গুরুত্বারোপ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

সোমবার ৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আয়োজনে ‘Beyond Reputation: The Strategic Positioning of Comilla University on the Global Ranking Landscape’ শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নয়ন কোনো একক ব্যক্তি বা কমিটির একার কাজ নয়। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ অবদান রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন কার্যক্রমকে পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি সেগুলোর যথাযথ নথিপত্র সংরক্ষণ ও প্রাতিষ্ঠানিকভাবে ডকুমেন্টেশন করা জরুরি।

তিনি আরও বলেন, গবেষণা, শিল্প-একাডেমিয়া সহযোগিতা, শিক্ষার্থীদের ইন্টার্নশিপ, আন্তর্জাতিকীকরণ, গ্রিন ক্যাম্পাস এবং অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যে কার্যক্রম চলমান রয়েছে, সেগুলো র‌্যাংকিংয়ের মানদণ্ড অনুযায়ী যথাযথভাবে বাস্তবায়ন ও নথিবদ্ধ করতে হবে।

উপাচার্য বলেন, ‘বর্তমান সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাংকিংয়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন করাই প্রশাসনের লক্ষ্য।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার এবং ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন।

গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মোঃ কাউছার আহম্মেদ পাটোয়ারীর সভাপতিত্বে প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক এবং র‌্যাংকিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট সেলের অতিরিক্ত পরিচালক ড. ফাহাদ হুসাইন।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‌্যাংকিংয়ের অবস্থান, র‌্যাংকিংয়ের বিভিন্ন সূচক, কৌশলগত অবস্থান নির্ধারণ এবং প্রাতিষ্ঠানিক কার্যক্রমের যথাযথ তথ্য-উপাত্ত সংরক্ষণ ও উপস্থাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :