বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে পটুয়াখালীতে এমপ্যাথী হাসপাতালের র্যালি ও সমাবেশ
- আপডেট সময় : ০৮:০৭:১৯ অপরাহ্ণ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি : বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে এমপ্যাথী মানসিক হাসপাতাল ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১০ অক্টোবর সকাল ৯টায় ঝাউতলা থেকে শুরু হয়ে নিউমার্কেট ও ব্যায়ামাগার মোড় প্রদক্ষিণ করে র্যালিটি মেডিসন স্কয়ারের সামনে এসে শেষ হয়। পরে এমপ্যাথী হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার কামাল হোসেনের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপ্যাথী হাসপাতালের প্রতিষ্ঠাতা, পটুয়াখালী ক্লিনিক এর চেয়ারম্যান, বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্না, সাধারণ সম্পাদক, ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখা। ইঞ্জিনিয়ার হুমায়ন কবির সোহাগ, সাংগঠনিক সম্পাদক ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখা। মোঃ জাকির হোসেন, পরিচালক (শিক্ষা), পটুয়াখালী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ। মোঃ হারুন অর রশিদ, ব্যবস্থাপক, পটুয়াখালী ক্লিনিক। মোঃ মুশফিকুর রহিম মনির, সহকারী সদস্য সচিব আমার বাংলাদেশ পার্টি – এবিপার্টি, পটুয়াখালী জেলা। মোঃ জাকির হোসেন, সদস্য, আমার বাংলাদেশ পার্টি – এবিপার্টি, পটুয়াখালী জেলা।
সমাবেশে বক্তব্য রাখেন অপসোনিন ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার মোঃ সামিম, ছাত্রশক্তির পটুয়াখালী জেলা আহ্বায়ক মিরাজ ইমতিয়াজসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক রোগ নিয়ে সামাজিক কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করা এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
এমপ্যাথী হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন বলেন মানসিক ও মাদকাসক্ত রোগীদের বৈজ্ঞানিক চিকিৎসা রয়েছে। মাদকাসক্ত রোগীদের চিকিৎসা পুর্নবাসনের নামে কিছু কিছু পুর্নবাসন কেন্দ্রগুলোতে রোগীদের উপর নির্মম অত্যাচার, অবিচার ও অমানবিক আচরণ করা হয় এমন অভিযোগ রয়েছে। এমপ্যাথী মানসিক ও মাদকাসক্ত নিরাময় কেন্দ্র বৈজ্ঞানিক ও চিকিৎসাবিধি মেনে চিকিৎসা সেবা দিয়ে থাকি।



















