পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সঙ্গে আইডিবি নেতাদের সৌজন্য সাক্ষাৎ
- আপডেট সময় : ০৭:৫২:০০ অপরাহ্ণ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর নবনিযুক্ত জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ইনষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখার নেতারা।
সোমবার ১২ অক্টোবর বিকেল সাড়ে ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা আইডিইবির একটি প্রতিনিধি দল নবনিযুক্ত জেলা প্রশাসককে পুষ্পস্তবক দিয়ে এ শুভেচ্ছা জানান।
আইডিইবি পটুয়াখালী জেলা শাখার সহসভাপতি ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল আহসান মুন্নার নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেতারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবনিযুক্ত জেলা প্রশাসকের দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে পটুয়াখালীর সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা দ্রুত ও সহজে পাবে।
সৌজন্য সাক্ষাৎকালে আইডিইবি পটুয়াখালী জেলা শাখার অন্যান্য নেতা ও বিভিন্ন সরকারি দপ্তরের উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য—যুগ্ম সাধারণ সম্পাদক (উপ-সহকারী প্রকৌশলী, এলজিইডি) প্রকৌশলী মোঃ মাঈনুল ইসলাম, অর্থ সম্পাদক (উপ-সহকারী প্রকৌশলী, সড়ক ও জনপথ বিভাগ) প্রকৌশলী রাসেল শিকদার, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সোহাগ, দপ্তর সম্পাদক ( উপ-সহকারী প্রকৌশলী পিজিসিবি) প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক (উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর)প্রকৌশলী লিটন চন্দ্র বার, এবং নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ মিজানুর রহমান হাবিব।
এ ছাড়াও উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আউয়াল, পিজিসিবি’র উপ-সহকারী প্রকৌশলী আবদুল্লাহ আল নাঈম, পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোহাইমিনুল ইসলাম, ওজোপাডিকো’র উপ-সহকারী প্রকৌশলী মোঃ আপন হোসাইন, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান এবং টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর ইঞ্জিনিয়ার আল মিজানসহ স্থানীয় ডিপ্লোমা প্রকৌশলী নেতারা।



















