ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

কুমিল্লায় খাদ্যপণ্যে রং মেশানোর অভিযোগে ভোক্তা অধিদপ্তরের ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:৫৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি :‌ কুমিল্লার আদর্শ সদর উপজেলার চাপাপুর এলাকায় কাপড়ের রং বা নিষিদ্ধ ইন্ডাস্ট্রিয়াল ডাই ব্যবহার করে কেক, বিস্কুট, পাউরুটি, লাড্ডু ও মিষ্টি সিঙ্গাড়া তৈরির অভিযোগে ‘শেফা ব্রেড অ্যান্ড বেকারি’কে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে বেকারিটিতে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এ ছাড়া অলটাইমের মিল্ক ব্রেডের প্যাকেট বা পলিপ্রোপিলিন (পিপি) মোড়ক নকল করে পাউরুটি বাজারজাতকরণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির অভিযোগও পাওয়া যায়।

ভোক্তা অধিদপ্তর জানায়,ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মুচলেকা নিয়ে বেকারির মালিক সমিতির জিম্মায় প্রতিষ্ঠানটিকে সংশোধনের সুযোগ দেওয়া হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন অভিযানে সহযোগিতা করেন।

ভোক্তা অধিদপ্তর জানায়,ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্যপণ্যে ভেজাল ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :