ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

গোপালগঞ্জে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় সভা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:০৮ অপরাহ্ণ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত ও জেলা পর্যায়ে করণীয় নিয়ে ‘জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ‘ ২য় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার ১৪ অক্টোবর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয় এ সভার আয়োজন করে।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামানের সভাপতিত্বে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আবু রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম তারেক সুলতান, বিএসটিআই গোপালগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক প্রকৌশলী খালিদ রেজা চৌধুরী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনিম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সৈয়দা তামান্না তাসনিম নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে ভোক্তা ও ব্যবসায়ীদের করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

খালিদ রেজা চৌধুরী খাদ্যদ্রব্যের মাননিয়ন্ত্রণ ও বিএসটিআই সনদের সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেন।

এস এম তারেক সুলতান সামগ্রিক নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা জোরদারকরণ এবং সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয় বাড়াতে দিকনির্দেশনা প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :