ঢাকা ০৫:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

রাজিবপুরে ভিজিডি চাল আত্মসাৎ এর অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৯:৩৮ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার ১নং রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মো. ইলিয়াসের বিরুদ্ধে ৪৫০ বস্তা সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বরাদ্দের চাল বুঝে নেওয়ার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন ভুক্তভোগী উপকারভোগীরা।

জানাগেছে, গত ঈদে বিশেষ ভিজিএফ চাল কম হওয়ায় ভিজিডি বরাদ্দ থেকে সমন্বয় করা হয়েছিল। কিন্তু সে সময়ের ঘাটতি চাল এখনও সমন্বয় করেনি চেয়ারম্যান সাহেব।

তাই উপকার ভোগীরা আজ বৃহস্পতিবার প্রথমে চেয়ারম্যান এবং ট্যাগ অফিসারকে অবগত করেন।সেখানে ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করেন।

উপকারভোগীদের দাবি, তাঁদের জন্য বরাদ্দ করা সরকারি চাল তাঁরা বুঝে পাননি। এ অবস্থায় বরাদ্দের চাল দ্রুত বুঝিয়ে দেওয়া এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে তাঁরা ইউএনও কার্যালয়ে গিয়ে নিজেদের দাবি তুলে ধরেন।

সরকারি চাল আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উপকারভোগীরা তাঁদের প্রাপ্য চাল বুঝে পাওয়া এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

এ ব্যাপার রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস জানান,আমি ৪৫০ বস্তা চাল আগামী এক সপ্তাহের মধ্যে দিয়ে দিব।

ট্যাগ অফিসার গোলাম কিবরিয়া জানান, আমি বিষয় টি ইউএনও কে অবহিত করেছি।

এব্যাপারে চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান জানান,আমার নিকট কেউ আসেনি। অভিযোগ করলে ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :