ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান : গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত

প্রয়াত সাবেক প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন এর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৪৯ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য, সাবেক সচিব, সাবেক প্রতিমন্ত্রী এ.কে.এম. মোশাররফ হোসেন এফসিএ এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।

আজ ১৮ অক্টোবর রবিবার দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু এমপি। সঞ্চালনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকনোজ্জামান রোকন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলাম খান রাজু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান প্রমূখ নেতারা।

আলোচনা শেষে নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে তবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :