ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের নতুনকুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাইয়ের উদ্বোধন গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জ শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি ও পৈতৃক সম্পত্তি দখলের প্রতিবাদে মানববন্ধন দীর্ঘদিনের অপেক্ষার অবসান পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নির্বাহী কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত সাতক্ষীরা বারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আকবর আলীর মনোনয়ন সংগ্রহ সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা সাতক্ষীরা জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:৫১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা প্রতিনিধি : ব্রেকিং দ্য সাইলেন্স এর স্পিক আপ প্রকল্পের আলোকে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের সাথে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক দলীয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ২৭ অক্টোবর বিকেলে ব্রেকিং দ্য সাইলেন্স প্রকল্প অফিসে চেঞ্জ এজেন্ট গ্রুপের সদস্যদের সাথে সাইবার নিরাপত্তা ও নিরাপদ ইন্টারনেট বিষয়ক উক্ত দলীয় সভা অনুষ্ঠিত হয়।

আলিপুর ইউনিয়ন ও আগরদাঁড়ী ইউনিয়নের মোট ২৫ জন শিশু ও ইয়ূথ সদস্যরা অংশগ্রহণ করেন।

চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভায় আগরদাঁড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইয়ূথ সদস্য মেজবাবুল ইসলাম অনলাইনে যৌন হয়রানি কি, অনলাইন যৌন হয়রানি প্রতিরোধে করনীয়, কেউ ভুক্তভোগী হলে কি করবে, অনলাইন যৌন হয়রানি প্রতিরোধে শিশু ও ইয়ূথদের ভূমিকা কি হবে সে বিষয়ে আলোচনা করেন।

বাল্যবিবাহের ক্ষতি, বাল্যবিবাহ প্রতিরোধে শিশু ও ইয়ূথদের ভূমিকা এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর স্পিক আপ প্রকল্পের সাথে যুক্ত হওয়ার পর তার নিজের পরিবর্তন বিষয়ে আলোচনা করেন, আলিপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের শিশু সদস্য মারিয়ম সুলতানা।

৫টি ওয়ার্ড থেকে আগত শিশু ও ইয়ূথদের ৫টি গ্রুপে ভাগ করে আগামী ৩মাসে তারা তাদের গ্রুপ থেকে কি কি উদ্যোগ নিবে এবং সেগুলো কিভাবে বাস্তবায়ন করবে তার একটি পরিকল্পনা তারা তৈরি ও উপস্থাপনা করেন।

চেঞ্জ এজেন্ট গ্রুপের দলীয় সভায় স্বাগত বক্তব্য রাখেন, স্পিক আপ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. আব্দুল মান্নান এবং শিশু ও ইয়ূথদের নানা উদ্যোগ নিয়ে আলোচনা করেন, কমিউনিটি অর্গানাইজার মো. মনির হোসেন।

সভাটি পরিচালনা করেন, স্পিক আপ প্রকল্পের কমিউনিটি অর্গানাভজার আফরোজা সুলতানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :