ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় সুপারির বাণিজ্যিক চাষ : বছরে ২২ কোটি টাকার সুপারি বিক্রি চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের (সিজন-২) উদ্বোধন রাজিবপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ. লীগ নেতা গ্রেপ্তার পঞ্চগড়ে জেলা এস্তেমা বন্ধের দাবিতে প্রতিপক্ষের মানববন্ধন, জেলা প্রশাসক বরাবরের স্মারকলিপি প্রদান সাতক্ষীরার ছয়ঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত গ্রামবাসীর ভালোবাসায় আবেগাপ্লুত এম শহীদ কান্নায় ভেঙে পড়লেন ঢাকার বসুন্ধরায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা শুরু সারের সংকট নেই নীতিমালার বাইরে হলে বাতিল হতে পারে ডিলারের লাইসেন্স : কৃষিমন্ত্রী গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান : গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৫:২৭ অপরাহ্ণ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি :  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তেঁতুলিয়া উপজেলা শাখা আয়োজিত যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তেঁতুলিয়া উপজেলা যুবদলের আহ্বায় ক খন্দকার আবু নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহাদৎ হোসেন রঞ্জু। খন্দকার আবু সালেহ ইমরানের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম এ জুব্বার, তেঁতুলিয়া উপজেলা ওলামা দলের সভাপতি মাও, মোঃ সোহরাব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলহাজ্ব মাসুদ করিম সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, সালবাহান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ, তেঁতুলিয়া সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এরশাদুল হক, ২ নং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব লাবু, প্রমূখ। বক্তারা বলেছেন গত ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে যুবদল রাজপথে থেকে ফ্যাসিস্ট সরকার পতনে অনেক ভূমিকা পালন করেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষার জন্য। দেশের মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য বক্তার আরো বলেছেন ফ্যাসিস্ট সরকারকে তারিয়ে দেশে ন্যায়, ইনসাফ ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের সরকার কাজ করছে। তার ফলস্বরুপ হিসেবে আমরা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এর মাধ্যমে উপকৃত হচ্ছি। ভবিষ্যৎতে যুবদল আরো শক্তিশালী হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :