ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় মাদকদ্রব্যসহ ইমরান আটক সাতক্ষীরায় উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা পেলেন ছয় গুণীজন মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা অফিসারদের সাথে মতবিনিময় সভা কুমিল্লায় ১০ বিজিবির অভিযানে ৯৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক জনগণ প্রমাণ করেছে বিএনপির রাজনীতিই সঠিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী জামালগঞ্জে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন নিলামে বিক্রি মধ্যনগরে কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ছাতিম ফুলের সুরভীত সৌন্দর্যে বিমোহিত প্রকৃতিপ্রেমী পর্যটকরা রেলবহরে যুক্ত হতে যাচ্ছে ২০০ নতুন কোচ, নতুন ট্রেন চালুর পরিকল্পনা : রেলওয়ে মহাপরিচালক কুমিল্লায় কিশোর কণ্ঠের মেধা বৃত্তি পরীক্ষা, অংশ নিল প্রায় ৪ হাজার শিক্ষার্থী

রাজিবপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজিবপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৯ অক্টোবর বেলা ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে মাদক, চোরাচালান, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, জুয়া, চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার রৌমারী মো. রাসেল কবির।

রাজিবপুর থানা ক্যাম্পাসে অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার আব্দুল লতিফ।

এ ছাড়া বক্তব্য দেন যুবদলের আহ্বায়ক রোস্তম মাহমুদ লিখন, ভূমিহীন নেতা আব্দুর রশিদ সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা মাদক ও চোরাচালান প্রতিরোধ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বন্ধ, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জুয়া, চুরি ও ডাকাতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :