হাওরের কৃষকদের মঙ্গল কামনায় জলুসা গ্রামবাসীর দোয়া ও মিলাদ মাহফিল
- আপডেট সময় : ১০:৩৯:৩৪ অপরাহ্ণ, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে
মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগরে এলাকাবাসীর সর্বমঙ্গল ও হাওরের কৃষকদের ভালো ফসলের আশায় জলুসা গ্রামবাসীর উদ্যোগে দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৪ নভেম্বর দুপুর ২টায় টগার হাওরের হাইট্রারাকান্দা নামক স্থানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার আগে বক্তব্য দেন জনতা বাজারের সভাপতি মো. নুরুজ্জামান তালুকদার। বক্তব্যে তিনি বলেন, হাওরের কৃষকরা প্রকৃতির ওপর নির্ভরশীল। অসময়ে হাওরের পানি কমে যাওয়ায় কৃষকদের বীজতলা তৈরি করতে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অঞ্চলের মানুষের জীবিকার প্রধান অবলম্বন বোরো ফসল। তাই কৃষকদের কষ্ট ও অনিশ্চয়তা দূর করতে সবার সহযোগিতা ও আল্লাহর রহমত প্রয়োজন। তিনি এলাকার কৃষকসহ সর্বস্তরের মানুষের মঙ্গল কামনা করেন।
পরে জলুসা গ্রামের দক্ষিণপাড়া বড় মসজিদের ইমাম আলী হোসেন পবিত্র কোরআন তেলাওয়াত শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় কৃষকদের ভালো ফসল, পর্যাপ্ত রিজিক, এলাকার শান্তি-সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা


















