আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বিশাল র্যালি
- আপডেট সময় : ০৯:৫৭:৪৬ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বরগুনা প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জালাল ফকির ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ কবিরের নেতৃত্বে বিশাল র্যালি ও জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।
রবিবার ৮ নভেম্বর সকাল থেকেই দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন। পরে ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে মুখরিত বিশাল মিছিল নিয়ে পৌর শহর ঘুরে বাঁধঘাট চৌরাস্তা মহাসড়কে জনসভার উদ্দেশে রওনা হন তারা। মিছিলে আমতলী পৌরসভা, সদর ইউনিয়ন, চাওড়া,গুলিশাখালী, আরপাঙ্গাসিয়া, হলদিয়া, কুকুয়া, আঠারোগাছিয়া ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জালাল উদ্দিন ফকির ও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ কবির ফকির। এ সময় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাদের অংশগ্রহণে বাঁধঘাট চৌরাস্তা মহাসড়ক লোকে লোকারণ্য হয়ে যায়।
এ সময় জনসভায় প্রধান অতিথির হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ জালাল ফকির, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক কামরুজ্জামান হিরু মৃধা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ কবির ফকির, বিএনপি নেতা নাসির তালুকদার প্রমূখ।
এ ছাড়া পৌর বিএনপি,ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্যে পৌরবিএনপির সাবেক আহ্বায়ক মোঃ কবির ফকির বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক হতে পেরে আমরা নিজেদের গর্বিত মনে করি।জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহ্য রক্ষায় আমরা সোচ্চার রয়েছি।
জনসভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জালাল ফকির বক্তব্য বলেন,বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা আপসোসহীন নেতৃ বেগম খালেদা জিয়ার আদর্শ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় ঐক্যবদ্ধ উপজেলা বিএনপি গড়তে চাই। সমাবেশে সকল ইউনিটের নেতাদের উপস্থিতে জনসভার সফল ও সাফল্য মন্ডিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।



















