সংবাদ শিরোনাম ::
রাজিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৩:০২ অপরাহ্ণ, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চর রাজিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার ৮ নভেম্বর আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সায়েকুল হাসান খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মোখলেছুর রহমান, চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর আলম এবং একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া।
বক্তারা সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বী সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















