ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাল্লায় বীজতলা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ কুমিল্লা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁওয়ে ১২ দফা দাবিতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন পঞ্চগড়ের জেলা পরিষদ প্রশাসক চরফ্যাশনে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময়, অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদের সিদ্ধান্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জে টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে অংশীজনদের মতবিনিময় সভা সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হলেন এএসআই খাদেমুল ইসলাম পঞ্চগড়ে মসজিদের নির্মাণ কাজের জন্য মুসল্লিদের অর্থ সংগ্রহের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:০৩ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় অপরিপক্ব কলা ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে পাকানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যপণ্য তৈরির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার ৯ নভেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার স্টেশন রোড, রেইসকোর্স ও শাসনগাছা এলাকায় কলার আড়ত, মুদি দোকান ও বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে স্টেশন রোড এলাকায় রংমহল কলার আড়তে অপরিপক্ব কলা বিষাক্ত রাসায়নিক কেমিক্যাল ‘রাইপেন-১৫’ ব্যবহার করে পাকানোর বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার শর্তে জনসম্মুখে মুচলেকা নেয়া হয়।

অন্যদিকে, শাসনগাছা এলাকায় ড্রিম বেকার্সে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি খাদ্যসামগ্রী তৈরি করার প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অভিযানে মুদি দোকান ও এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির কার্যক্রমও তদারকি করা হয়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেয়া হয়।

অভিযান চলাকালে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে পাকানো কলাগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় কুমিল্লা জেলা পুলিশের একটি দল, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আবুল কালাম আজাদ এবং অফিস সহকারী ফরিদা ইয়াসমিন সহযোগিতা করেন।

অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :