পঞ্চগড়ে মসজিদের নির্মাণ কাজের জন্য মুসল্লিদের অর্থ সংগ্রহের ব্যতিক্রমধর্মী উদ্যোগ
- আপডেট সময় : ০৬:১৪:৫৮ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
মোঃ সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : শতবর্ষী মসজিদের উন্নয়ন কাজের জন্য মুসল্লিদের ব্যতিক্রমধর্মী উদ্যোগ এলাকায় প্রশংসায় বাড়ছে।
জানা গেছে, মসজিদটির সংস্কার কাজের জন্য মুসল্লিরা অন্যের কাছে সাহায্যের হাত না বাড়িয়ে নিজেরাই শ্রমের মাধ্যমে মসজিদ উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। মুসল্লিরা দীর্ঘদিন যাবত অর্থ সংকটের কারণে মসজিদের নির্মাণ কাজ করতে পারে নাই।
তাই কারও সহযোগিতার অপেক্ষায় না থেকে নিজেদের শ্রম দিয়েই অর্থ সংগ্রহের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়ের বদলুপাড়া গ্রামের মানুষ। প্রায় ৭০ জন গ্রামবাসী মসজিদের মুসল্লি দলবদ্ধভাবে নেমেছেন কৃষকের ধান কাটতে। দিনভর ধান কাটা ও কৃষকের বাড়িতে পৌঁছে দেওয়ার বিনিময়ে পাওয়া অর্থ জমা করে সেই অর্থের বিনিময়ে মসজিদের কাজ করবে। পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বদলুপারা গ্রামে দেখা গেছে এমন ব্যতিক্রমধর্মী গ্রামের শতবর্ষী মসজিদের নির্মাণ কাজের তহবিল সংগ্রহ করছে । মসজিদের একজন মুসল্লী জানান নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম শিক্ষা দিয়ে গেছেন কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। “*তিনি আরো বলেছেন নবীর শিক্ষা করনা ভিক্ষা মেহনত কর সবে।’ তাই আমরা মসজিদের সকল মুসল্লি ভিক্ষা করে নয়শ্রম দিয়ে টাকা জমা করে মসজিদের সংস্কার করবো ইনশাআল্লাহ তবে কোন দানবীর ব্যক্তি যদি মসজিদ নির্মাণের জন্য স্বেচ্ছায় দান করেন সেটা ভিন্ন কথা। দেশের পরিস্থিতি এমন হয়ে গেছে শুনেছি মসজিদ মাদ্রাসার নামে দানের টাকা উত্তোলন করে নিজেরা সংসার চালায় । তিনি বলেন বর্তমান আমন ধান সংগ্রহ মৌসুমে এক বিঘা জমির ধান কেটে কৃষকের বাড়িতে এনে দিলে ৭ থেকে ৮ হাজার মজুরি পাওয়া যায় । গ্রামের মুসল্লিরা সবাই মিলে আমন মৌসুমে ১০-১৫ বিঘা ধান কাটতে পারলে মসজিদের নির্মাণ কাজের জন্য একটি বড় ক্যাশ হবে মসজিদের সেই টাকা দিয়ে ইনশাআল্লাহ মসজিদের নির্মাণ কাজ করব।
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বদলুপাড়া গ্রামে দেখা গেছে এমন ব্যতিক্রমী উদ্যোগ। সরজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকদিন ধরে কাস্তে হাতে মাঠে কাজ করছেন গ্রামের নানা বয়সী মানুষ। কেউ ধান কাটছেন, কেউ আঁটি বাঁধছেন, আবার কেউ কাটা ধান কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সহযোগিতা করছেন। তবে নিজেদের উপার্জনের জন্য নয়, মসজিদ নির্মাণে অর্থ জোগাতেই তাঁদের এই পরিশ্রম। স্থানীয়দের ভাষ্য, প্রায় ১০০ বছর ধরে বদলুপাড়া গ্রামের মানুষের নামাজ আদায়ের অন্যতম প্রধান স্থান এই মসজিদ। দীর্ঘদিনের পুরোনো অবকাঠামো জরাজীর্ণ হয়ে পড়ায় নতুন করে মসজিদ নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে নির্মাণকাজ চলমান থাকায় অস্থায়ী স্থানে নামাজ আদায় করছেন মুসল্লিরা। তবে নির্মাণকাজ শেষ করতে প্রয়োজন আরও অর্থের। গ্রামবাসী মজির উদ্দীন বলেন, মসজিদটি আমাদের এলাকার দীর্ঘদিনের ঐতিহ্য। এই মসজিদের সঙ্গে গ্রামের মানুষের আবেগ ও ভালোবাসা জড়িয়ে আছে। নির্মাণকাজ এগিয়ে নিতে অর্থের প্রয়োজন হওয়ায় আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি। কৃষকের ধান চুক্তিতে কেটে দিচ্ছি। ধান কাটা ও বাড়িতে পৌঁছে দেওয়ার বিনিময়ে যে টাকা পাওয়া যাবে, তা মসজিদের নির্মাণকাজে ব্যয় করা হবে। সাজু ইসলাম বলেন, এখানে যারা ধান কাটতে এসেছেন, তাঁদের অধিকাংশই পেশাদার শ্রমিক নন। মসজিদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই সবাই স্বেচ্ছায় একসঙ্গে কাজ করছেন। একজনের পক্ষে হয়তো বড় অঙ্কের অর্থ দেওয়া সম্ভব নয়, কিন্তু সবাই মিলে শ্রম দিলে মসজিদের জন্য কিছু করা সম্ভব। এ উদ্যোগে গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। আব্দুর রাজ্জাক বলেন, মসজিদ নির্মাণে অনেক টাকার প্রয়োজন। তাই আমরা যে যার অবস্থান থেকে সহযোগিতা করার চেষ্টা করছি। নিজেরা মাঠে কাজ করে যে অর্থ পাব, তা মসজিদের তহবিলে জমা হবে। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষও যদি এগিয়ে আসেন, তাহলে মসজিদের নির্মাণকাজ দ্রুত শেষ করা সম্ভব হবে।
মসজিদ কমিটির নেতারা জানান, নির্মাণকাজ সম্পন্ন করতে আরও অর্থের প্রয়োজন। এ জন্য তাঁরা সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও দেশ-বিদেশে অবস্থানরত সবার সহযোগিতা কামনা করেছেন।



















