ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁওয়ে ১২ দফা দাবিতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন পঞ্চগড়ের জেলা পরিষদ প্রশাসক চরফ্যাশনে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময়, অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদের সিদ্ধান্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জে টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে অংশীজনদের মতবিনিময় সভা সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হলেন এএসআই খাদেমুল ইসলাম পঞ্চগড়ে মসজিদের নির্মাণ কাজের জন্য মুসল্লিদের অর্থ সংগ্রহের ব্যতিক্রমধর্মী উদ্যোগ গোবিপ্রবিতে পূজা-আরতি ও ধুনুচি নৃত্যে দীপাবলি উদ্‌যাপন 

গোবিপ্রবিতে পূজা-আরতি ও ধুনুচি নৃত্যে দীপাবলি উদ্‌যাপন 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৩৬ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি : নানা ধর্মীয় আয়োজন ও উৎসবমুখর পরিবেশে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে।

রবিবার ৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যা ৬ টায় ঘণ্টাধ্বনি, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

পরে প্রদীপ প্রজ্বালন ও আরতি অনুষ্ঠিত হয়। রাত ৮টায় ধর্মীয় কীর্তন, রাত ১০টায় শ্রীশ্রী শ্যামা মায়ের পূজা ও আরাধনা এবং রাত ১২টায় ধুনুচি নৃত্য পরিবেশিত হয়। পূজা শেষে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দীপাবলি উৎসব নিয়ে গণিত বিভাগের শিক্ষার্থী দেবানন্দ কুমার পাল বলেন,‘আজ আমাদের জগৎজননী মা শ্যামার পূজা। পূজাকে ঘিরে এখানে বিরাজ করছে এক উৎসবমুখর পরিবেশ। সবাই মিলে আনন্দের সঙ্গে দিনটি উপভোগ করছি। মায়ের কাছে একটাই আশা ও প্রার্থনা—তিনি যেন পৃথিবীর সকল অন্ধকার দূর করে বিশ্বজুড়ে শান্তি বর্ষণ করেন।’

ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, “আমরা চাই যে একটা সম্প্রীতির বাংলাদেশ হবে ।যেখানে যার যার ধর্ম সেই সেই পালন করবে। সবাই বাংলাদেশী হিসেবে ধর্ম যার যার কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। সম্প্রীতির বাংলাদেশে আমাদের কামনা। যেখানে যার যার ধর্ম সে নির্ভীক ভাবে পালন করতে পারে। আর আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে অক্ষুণ্ণ রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে যারা সনাতন ধর্মের শিক্ষক – শিক্ষার্থী রয়েছে তাদের ধর্ম নির্ভীকভাবে পালন করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তাদের পাশে থাকবে।

বিশ্ববিদ্যালয় মন্দিরের সহ-সভাপতি ড. সুজয় কুমার ভাজন বলেন,“দীপাবলিতে আসলে আমাদের প্রদীপ প্রজ্জ্বলন হয় এবং সমস্ত অন্ধকার দূর হয়ে আলোকিত হবে জগত এটি আমরা প্রত্যাশা করি। মানুষের মনের কালীমা দেশ ও শান্তির জন্য কামনা করি এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। সবাই সুখী থাকুক এটাই প্রত্যাশা করি। আমাদের বাংলাদেশ থেকে সমস্ত কালীমা দূর হয়ে যাক এবং সবাইকে শুভ দীপাবলীর শুভেচ্ছা।”

কালীপূজা মন্দির পরিদর্শন শেষে প্রক্টর অধ্যাপক ড. আহসান সৌরভ বলেন,আজকে হিন্দু ধর্মাবলম্বী আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে কালীপূজা বা শ্যামাপূজা উদ্‌যাপন করছে। বাংলাদেশের সংস্কৃতিই এমন যে, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে সব উৎসব ভাগাভাগি করে নিই।আমাদের প্রত্যাশা, শিক্ষার্থীরা যেন তাদের ধর্মীয় অনুষ্ঠানসহ সব ধরনের আয়োজন নির্বিঘ্নে পালন করতে পারে।

এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সবসময় সোচ্চার রয়েছি। তাদের যখন যে ধরনের সহযোগিতার প্রয়োজন হবে, আমরা তা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে নিরাপত্তাসহ যেকোনো প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান বলেন, যার যার ধর্ম সেই সেই পালন করবে এটাই আমাদের বাংলার সংস্কৃতি। আর এটাই দিন দিন চলতে থাকবে। আমি মাত্র নতুন এসেছি তাই আপনাদের যেকোনো সমস্যায় আমাদেরকে কিংবা প্রক্টর মহোদয়কে বলবেন। আপনারা যারা পূজারী আছেন তাদের মনের বাসনা পূজার মাধ্যমে পূরণ হোক সেই প্রত্যাশা কামনা করি।

উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয় মন্দির প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল আলোকসজ্জা ও প্রদীপের আলোয়। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্যামাপূজা ও দীপাবলি উদ্‌যাপনের মধ্য দিয়ে সম্প্রীতি, সৌহার্দ্য ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :