গফরগাঁওয়ে ১২ দফা দাবিতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৯:৪৯:৫১ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি : রিকশা শ্রমিকদের ১২ দফা দাবি বাস্তবায়নে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসের সামনে রিকশা – ভ্যান ইজিবাইক শ্রমিক ইউননিয়ন সমাবেশ করে ইউ এন ও র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।
আজ ৯ নভেম্বর সোমবার দুপুর ১২ টায় গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশঅনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শ্রমিক নেতৃবৃন্দের পক্ষ থেকে কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রধান করেন।
সংগঠনের সংগঠক মাসুদ মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রিকশা শ্রমিক মো : রুবেল মিয়া, মো : কাজল মিয়া , রুবেল। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সাইফুস সালেহীন। উপস্হিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের অবসর প্রাপ্ত কর্মকর্তা , বিশিষ্ট চিত্র শিল্পী লুৎফর রহমান আরজু।
বক্তারা ব্যাটারী চালিত রিকশাকে গণ পরিবহন ঘোষণা করে সারা দেশের জন্য অভিন্ন নীতিমালা, বিআরটিএ কর্তৃক নিবন্ধন, যৌক্তিক রুট পারমিট প্রদান, চার্জিং স্টেশন স্থাপন ও গফরগাঁওয়ে নির্ধারিত স্ট্যান্ড স্থাপনের দাবি জানান।



















