ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁওয়ে ১২ দফা দাবিতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন পঞ্চগড়ের জেলা পরিষদ প্রশাসক চরফ্যাশনে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময়, অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদের সিদ্ধান্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জে টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে অংশীজনদের মতবিনিময় সভা সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হলেন এএসআই খাদেমুল ইসলাম পঞ্চগড়ে মসজিদের নির্মাণ কাজের জন্য মুসল্লিদের অর্থ সংগ্রহের ব্যতিক্রমধর্মী উদ্যোগ গোবিপ্রবিতে পূজা-আরতি ও ধুনুচি নৃত্যে দীপাবলি উদ্‌যাপন 

নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৪:৫৩ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার তিনটি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করেছে উপজেলা বিএনপি।

আজ সোমবার ৯ নভেম্বর বিকেলে নাচোল ডাকবাংলোতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ রফিক)। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, নাচোল সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী, পৌর বিএনপির সহসভাপতি আমানুল্লাহ আল মাসুদ, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান মধু ও সাধারণ সম্পাদক আফান আলীসহ স্থানীয় নেতারা। নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার তিনটি ইউনিয়নে বিএনপির প্রাথমিক চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক প্রস্তুতির অংশ হিসেবে প্রাথমিকভাবে এসব নাম ঘোষণা করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রফিকুল ইসলাম (চাইনিজ) বলেন, প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা ও সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :