সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হলেন এএসআই খাদেমুল ইসলাম
- আপডেট সময় : ০৬:১৯:১২ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
মোঃ আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি: মাদকবিরোধী অভিযানে ধারাবাহিক সাফল্য, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে সাহসী ও কার্যকর ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এএসআই খাদেমুল ইসলাম।
সম্প্রতি সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেনের কাছ থেকে তিনি সম্মাননা স্মারক গ্রহণ করেন।
আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মাদক নির্মূলে এএসআই খাদেমুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এ সব অভিযানে ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার এবং মাদক কারবারিদের গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারেও তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে এএসআই খাদেমুল ইসলাম মাদকবিরোধী কার্যক্রমে বিশেষ অবদান রেখে চলেছেন। তাঁর কর্মদক্ষতা ও ধারাবাহিক সাফল্য ডিবি পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করেছে।
এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর এই সাফল্য ভবিষ্যতে মাদকবিরোধী অভিযানকে আরও উৎসাহিত করবে এবং একটি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দায়িত্বের প্রতি নিষ্ঠা, কাজের স্বীকৃতি এভাবেই এগিয়ে যাক মাদকমুক্ত সুনামগঞ্জ গড়ার প্রত্যয়।



















