ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাল্লায় বীজতলা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ কুমিল্লা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁওয়ে ১২ দফা দাবিতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন পঞ্চগড়ের জেলা পরিষদ প্রশাসক চরফ্যাশনে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময়, অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদের সিদ্ধান্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জে টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে অংশীজনদের মতবিনিময় সভা সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হলেন এএসআই খাদেমুল ইসলাম পঞ্চগড়ে মসজিদের নির্মাণ কাজের জন্য মুসল্লিদের অর্থ সংগ্রহের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

চরফ্যাশনে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময়, অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদের সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৩:৫৪ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : চরফ্যাশন পৌর শহরের যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধ এবং ফুটপাত দখলমুক্ত করে জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে সভা হয়েছে।

সোমবার ৯ নয় চরফ্যাশন পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুমানা আফরোজ সভাপতিত্ব করেন।
সভায় চরফ্যাশন শহরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত শহর হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
জানাগেছে, শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকায় প্রতিদিনের সৃষ্টি হওয়া যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া, যেখানে-সেখানে গাড়ি পার্কিং করা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা সম্পূর্ণ বন্ধ করা, সড়ক ও বাজারের সরকারি জায়গা থেকে অবৈধ দখলদারদের দ্রুত উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াসহ সাধারণ মানুষ ও পথচারীদের রাস্তায় নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থা আরো জোরদার করার সিদ্ধান্ত হয়েছে এ সভায়।

মতবিনিময় সভায় উপস্থিত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা পৌর কর্তৃপক্ষের এই জনকল্যাণমুখী পদক্ষেপকে স্বাগত জানান। তারা শহরকে সুন্দর ও যানজটমুক্ত রাখতে পৌর কর্তৃপক্ষকে মাঠপর্যায়ে সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
চরফ্যাশন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ জানান, জনগণের দুর্ভোগ লাঘবে এবং চরফ্যাশন পৌরসভাকে একটি আদর্শ শহর হিসেবে রূপান্তর করতে খুব শিগগিরই উচ্ছেদ অভিযান ও ট্রাফিক আইন বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :