ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাল্লায় বীজতলা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ কুমিল্লা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁওয়ে ১২ দফা দাবিতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন পঞ্চগড়ের জেলা পরিষদ প্রশাসক চরফ্যাশনে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময়, অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদের সিদ্ধান্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জে টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে অংশীজনদের মতবিনিময় সভা সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হলেন এএসআই খাদেমুল ইসলাম পঞ্চগড়ে মসজিদের নির্মাণ কাজের জন্য মুসল্লিদের অর্থ সংগ্রহের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন পঞ্চগড়ের জেলা পরিষদ প্রশাসক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:৪৬ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী থেকে বানিয়াপট্টি পর্যন্ত ফুটপাত নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ।

সোমবার ৯ নভেম্বর দুপুরে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে তিনি নির্মাণাধীন ফুটপাতের কাজ পরিদর্শন করে পার্কিং টাইলস সহ নিম্নমানের সামগ্রী ব্যবহার করার প্রমাণ পাওয়ায় কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। একই সাথে ফুটপাতের যে অংশে নিম্নমানের টাইলস ব্যবহার করা হয়েছে তা তুলে ফেলারও নির্দেশ দেয়া হয়। পরবর্তীতে নির্মাণ সামগ্রী ও টাইলস পরীক্ষা করে সিডিউল অনুযায়ী নিশ্চিত হওয়ার পরই পুনরায় ফুটপাতের কাজ শুরু করা হবে বলে জেলা পরিষদ থেকে জানানো হয়েছে।এদিকে নিম্নমানের কাজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রাও।

জেলা পরিষদ সূত্র জানায়, পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় থেকে বানিয়াপট্টি পর্যন্ত সড়ক প্রশস্ত কাজের পাশাপাশি সড়কের দুই পাশে ড্রেন নির্মাণ ও ফুটপাত নির্মাণের কাজ শুরু হয়। জেলা পরিষদ থেকে প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ১৩০৬ ফুট দৈর্ঘের ড্রেনের কাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে কার্ব স্টোন ও পার্কিং টাইলস স্থাপন করে ফুটপাত নির্মাণের কাজ। বিদ্যুৎ পোল অপসারণ, রাস্তার দুই পাশে পানি লাইন স্থাপন, ড্রেনের পাশে কার্ব স্টোন ও পার্কিং টাইলস স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪২ লাখ টাকা। রাস্তার একপাশে ৫ ফুট চওড়া, আরেক পাশে ৩ ফুট চওড়ার মোট ৩৯৬ মিটার ফুটপাত নির্মিত হচ্ছে। কাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ করে আসছেন স্থানীয়রা।

পঞ্চগড় বাজারের কাপড় ব্যবসায়ী আব্দুল হাই বলেন, এই টাইলস মানুষের হাটাচলা করার উপযোগী নয়। সেই সাথে অন্য উপকরণও ঠিকভাবে দেয়া হচ্ছে না। টাইলসের নিচে শুধু বালি। আমরা চাই সঠিকভাবে যেন কাজটি সম্পন্ন হয়।

সংশ্লিষ্ট কাজের ঠিকাদার প্রমিল সাহা বলেন, আমি জানিনা তারা কিভাবে এটা নিম্নমানের বলছেন। আর টাইলসতো আমি বানাই না, কিনে নিয়েছি। আমি অফিসে গিয়ে তাদের সাথে আগে কথা বলি। তারপরে বিস্তারিত বলতে পারব।

পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ বলেন, স্থানীয় মানুষজন ওই কাজের বিষয়ে অভিযোগ করে আসছিলেন। আমি আজ সরেজমিনে গিয়ে দেখেছি সিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। টাইলসগুলো নিম্নমানের ও থিকনেস কম। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে সিডিউল অনুযায়ী কাজ শুরু করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :