ঢাকা ১০:১৪ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাল্লায় বীজতলা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ কুমিল্লা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু গফরগাঁওয়ে ১২ দফা দাবিতে রিকশা শ্রমিক সমাবেশ ও স্মারকলিপি প্রদান নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন, তিন ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় কাজ বন্ধ করে দিলেন পঞ্চগড়ের জেলা পরিষদ প্রশাসক চরফ্যাশনে যানজট নিরসনে পৌর প্রশাসকের মতবিনিময়, অবৈধ দখল ও পার্কিং উচ্ছেদের সিদ্ধান্ত চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান শান্তিগঞ্জে টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি বাড়াতে অংশীজনদের মতবিনিময় সভা সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হলেন এএসআই খাদেমুল ইসলাম পঞ্চগড়ে মসজিদের নির্মাণ কাজের জন্য মুসল্লিদের অর্থ সংগ্রহের ব্যতিক্রমধর্মী উদ্যোগ

কুমিল্লা হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস চলাকালে শিক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:০৯ অপরাহ্ণ, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় ফুটবল খেলা চলাকালে অসুস্থ হয়ে জিসান (১৪) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার ৯ নভেম্বর দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জিসান হোমনা উপজেলার অনন্তপুর দড়িকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতার অংশ হিসেবে সোমবার দুপুরে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মাথাভাঙ্গা ইউনিয়ন ও হোমনা পৌরসভার মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় জিসান হঠাৎ অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়ে। পরে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে শিক্ষার্থীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিদ্যালয় ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন হাসপাতালে ছুটে যান।

সেখানে তিনি কর্তব্যরত চিকিৎসকের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে খোঁজখবর নেন।

কর্তব্যরত চিকিৎসক জানান, প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণে জিসানের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়।

একটি ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে কিশোর শিক্ষার্থীর এমন আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

মেধাবী শিক্ষার্থী জিসানের অকাল মৃত্যুতে বিদ্যালয়জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :