ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উদ্যোগে মাদ্রাসায় টিউবওয়েল ও ওযুখানা নির্মাণ চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের উদ্যোগে ২২টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে গাছে মোটরসাইকেলের ধাক্কায় ২ মাদরাসা ছাত্রের প্রাণহানি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স দিন-রাত চলছে উন্নয়নকাজ, গুণগত মান নিশ্চিতে মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসন ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিচ্ছন্ন কুমিল্লা গড়ার আহ্বান

তেঁতুলিয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্যের উদ্যোগে মাদ্রাসায় টিউবওয়েল ও ওযুখানা নির্মাণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৩:৩৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : তেঁতুলিয়ায়, স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য কর্তৃক মাদ্রাসায় টিউবওয়েল ওজুখানা ও বৃক্ষরোপণ করা হয়েছে। এ মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করছে সালবহান স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ এর যুব সংগঠন। এছাড়াও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।

সম্প্রতি বিড়ালী বাজার দারুস সুন্নাহ নূরানী হাফেজিয়া মাদরাসায় টিউবওয়েল স্থাপন ও ওযুখানা নির্মাণের উদ্যোগ নেয় তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন। এ কার্যক্রমের অংশ হিসেবে মাদরাসা প্রাঙ্গণে গিয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় সংগঠনটির সদস্যদের নজরে আসে।

মাদরাসা প্রাঙ্গণে পর্যাপ্ত গাছপালা না থাকায় প্রচণ্ড রোদের তাপে টিনের ঘরগুলো অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। এতে কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাভাবিক সময় কাটাতে বেশ অসুবিধা হয়।

শিক্ষার্থীদের এই ভোগান্তির বিষয়টি বিবেচনা করে মাদরাসা প্রাঙ্গণকে সবুজ, সুন্দর ও ছায়াঘেরা করে গড়ে তোলার উদ্যোগ নেয় সংগঠনটি।

এরই ধারাবাহিকতায় আলহামদুলিল্লাহ, তারুণ্যের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে কৃষ্ণচূড়া, বকুলসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ফুলের গাছের চারা রোপণ করা হয়েছে।

সংগঠনটির প্রত্যাশা, আজকের ছোট্ট চারাগুলো একদিন বড় হয়ে মাদরাসা প্রাঙ্গণে ছায়া ও সৌন্দর্য ছড়াবে। উপকৃত হবে মাদরাসার কোমলমতি শিক্ষার্থীরা। পাশাপাশি সবুজ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ পাবে আগামী প্রজন্ম।

উল্লেখ্য, তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন আর্তমানবতার সেবা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, টিউবওয়েল স্থাপন, ওযুখানা নির্মাণসহ বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, তারুণ্যের এমন উদ্যোগ শুধু একটি মাদরাসা প্রাঙ্গণকে সবুজ করে তোলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এটি সমাজে মানবিকতা, পরিবেশ সচেতনতা ও স্বেচ্ছাসেবার এক ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।

মানবতার সেবা ও সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের এমন উদ্যোগ অব্যাহত থাকুক—এমন প্রত্যাশা সচেতন মহলের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :