মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু
- আপডেট সময় : ০৬:৩৫:২৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
লুৎফর সিকদার, গোপালগঞ্জ : বিএনপির নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার ১২ নভেম্বর মুচনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুচনা গ্রাম থেকে এ জরিপ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ আহমেদ, মুচনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ মাসুদ শেখ, বিএনপি নেতা আহাদ মুন্সীসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মুচনা ইউনিয়নের সমাজসেবা কর্মী আসাদ শেখের তত্ত্বাবধানে জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ছয়জন তথ্য সংগ্রহকারী দায়িত্ব পালন করছেন। তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, এ জরিপ কার্যক্রমের মাধ্যমে মুচনা ইউনিয়নের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে সংগৃহীত তথ্যের ভিত্তিতে যোগ্য পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।



















