ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিন-রাত চলছে উন্নয়নকাজ, গুণগত মান নিশ্চিতে মাঠে চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসন ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযান নেশাজাতীয় সিরাপসহ আটক ১ মুকসুদপুরে মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ, পরিচ্ছন্ন কুমিল্লা গড়ার আহ্বান কুমিল্লায় দুই দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেফতার ময়মনসিংহে শব্দ দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালিত  আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য : পানি সম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় ১১ দিনে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২৭৬৫ জন, অভিভাবকের জিম্মায় ১১৫৯ জন বড়ছড়া-চারাগাঁও কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনে ভোট যুদ্ধে এগিয়ে সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দীন

আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য : পানি সম্পদ প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:২৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে
দৈনিক ইনসাফ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তন, পানিদূষণ এবং ক্রমবর্ধমান পানির চাহিদা মোকাবিলায় আধুনিক প্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

তিনি বলেছেন, নিরাপদ পানি সরবরাহ, নদী ও জলাশয় সংরক্ষণ, বর্জ্যপানি পরিশোধন এবং পানির পুনর্ব্যবহার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

বৃহস্পতিবার ১২ নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত চারটি আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রদর্শনীগুলো হলো— ২৮তম পাওয়ার সিরিজ, ৩১তম বিল্ড সিরিজ, ২৫তম রিয়েল এস্টেট এক্সপো এবং ৮ম ওয়াটার বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬।

প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাদেশের পানি সম্পদের সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য পরিশোধন এবং পানি ব্যবহারে দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই পরিবেশগত ভারসাম্য রক্ষা করা সম্ভব।

আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনী দেশি-বিদেশি উদ্যোক্তাদের মধ্যে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, বিনিয়োগ এবং পারস্পরিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে বলেও আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

সেমস-গ্লোবাল ইউএসএ (CEMS-Global USA) ও এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প, বাণিজ্য, জ্বালানি, আবাসন ও পানি খাতের বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশি-বিদেশি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে। এতে ২০টিরও বেশি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :